মেহেরপুর-১ আসনের রুকনদের নিয়ে ‘রুকন সমাবেশ ও মতবিনিময় সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় জেলা ডিআইটি মিলনায়তন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, জেলা বায়তুলমাল সম্পাদক মো. জারজিস হুসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি আল আমিন ইসলাম বকুল, জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খান জাহান আলী এবং মেহেরপুর পৌর জামায়াতের আমির মো. সোহেল রানা ডলার।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং রুকনরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
