Home » মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

 

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি বের হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

র‍্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, মেহেরপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, বন কর্মকর্তা এইচ. টি. হামিম, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

 

 

র‍্যালি শেষে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন