মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ মো. মুকিত (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুকিত শ্যামপুর এলাকার আরশেদের ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মুকিতের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকিত দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলেও জানায় র্যাব।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর বদ্ধপরিকর বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
