মেহেরপুরে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন।
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর খামারবাড়ি প্রাঙ্গণে এ ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় ৫টি স্টলে দেশীয় ও বিদেশি বিভিন্ন ধরনের ফল প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, কলা, তাল, জামরুল, কমলা, মালটা, কামরাঙ্গা, পেঁপেসহ নানা জাতের মৌসুমি ফল।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সঞ্জীব মৃধা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আসমাউল হুসনা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইকুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং জাসাসের জেলা আহ্বায়ক বাঁকা বিল্লাহ প্রমুখ।
আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উৎসাহিত করা এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
