Home » আমঝুপিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন দই জব্দ

আমঝুপিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন দই জব্দ

কর্তৃক xVS2UqarHx07
465 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন দই জব্দ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার চাঁদবিল কোলার মোড়ে আবুল কালামের হোটেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্লাস্টিকের কৌটায় ১ কেজি, হাফকেজি ওজনের, মালিকের নাম ঠিকানা, ওজন এবং মূল্যলেখা বিহীন দই জব্দ করা হয়েছে। মিষ্টি ব্যবসায়ী আবুল কালাম জানায় ঝাউবাড়িয়ার নুর ইসলামের নিকট হতে এইসব নামঠিকানা, উৎপাদনও মেয়াদ তারিখ বিহীন দই ক্রয় করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন