Home » গাংনীতে সাপের কামড়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

গাংনীতে সাপের কামড়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
39 ভিউজ

 

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে সাপের কামড়ে জুই খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে সাহারবাটী গ্রামের দক্ষিণপাড়ার জামাল হােসেনের মেয়ে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

শনিবার দিবাগত রাতে শােবার ঘরে তাকে সাপে কামড় দেয়।

স্থানীয়রা জানান,প্রতিরাতের ন্যায় শনিবার দিবাগত রাতে জুই ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে বিষধর সাপে তাকে কামড় দিলে,সে জেগে উঠে। এবং বিষয়টি পরিবারের লােকজন জানায়। পরিবারের লােকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে তার মৃত্যু হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন