Home » জোর যার মুল্লুক তার’ পরিস্থিতি চলছে দেশে: মেহেরপুরে এমপি তাজউদ্দিন খান

জোর যার মুল্লুক তার’ পরিস্থিতি চলছে দেশে: মেহেরপুরে এমপি তাজউদ্দিন খান

কর্তৃক xVS2UqarHx07
22 ভিউজ

মেহেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার কোর্ট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মাওলানা নাজমুল হুদা।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “আমরা একটি সরকার প্রতিষ্ঠিত করেছি। কিন্তু এ দেশের জনগণ মনে করেন, আমরা একটি ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত হলাম বটে, কিন্তু আরেকটি ফ্যাসিস্টের পেটের ভেতরে ঢুকে পড়ছি।”

 

তিনি বলেন, দেশে এখনো জোর যার মুল্লুক তার পরিস্থিতি বিরাজ করছে। কৃষকরা সার পাচ্ছেন না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এসব কারণে জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যও তিনি সরকারের সমালোচনা করেন।

 

সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহাবুব-উল আলম, সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, যুব বিভাগের সেক্রেটারি জাব্বারুল ইসলাম, সদর উপজেলা আমির নজরুল ইসলাম, গাংনী উপজেলা আমির আহসানুল হক, গাংনী পৌর আমির আব্দুল লতিফ ও জেলা সহকারী সেক্রেটারি খান জাহানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশ শেষে কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন