Home » ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি

ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি

কর্তৃক xVS2UqarHx07
20 ভিউজ

 

ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসক রানী রায়ের নেতৃত্বে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

র‍্যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন