Home » মুজিবনগরে এক ব্যবসায়ীকের কাছে ৩০ হাজার টাকা জরিমানা

মুজিবনগরে এক ব্যবসায়ীকের কাছে ৩০ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
127 ভিউজ

মুজিবনগরে এক ব্যবসায়ীকের কাছে ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রি এবং অবৈধভাবে লাইসেন্স ছাড়া গ্যাস সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের তদারকি করা হয়। এ সময় আনারুল অটো মোবাইল নামের প্রতিষ্ঠানে বেশি দামে সার বিক্রি এবং অবৈধভাবে লাইসেন্স ছাড়া গ্যাস সংরক্ষণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. আনারুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন