Home » মেহেরপুরে ফেনসিডিল মামলায় সুমন আলীর ১০ বছরের কারাদণ্ড

মেহেরপুরে ফেনসিডিল মামলায় সুমন আলীর ১০ বছরের কারাদণ্ড

কর্তৃক xVS2UqarHx07
43 ভিউজ

 

মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে সুমন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সুমন আলী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মোঃ জিয়ারুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৩ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা গ্রামে অভিযান চালায়। এসময় সুমন আলীর কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণী ১৪(গ)/৪১ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার সেশন নং ২৪৯/২৪ এবং জি.আর নং ৫৩৫/২০২৩ (সদর)।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি সুমন আলীকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ছিলেন নজরুল ইসলাম এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী।

০ মন্তব্য

You may also like

মতামত দিন