Home » মেহেরপুরে বিদেশী সিগারেট জব্দঃ দোকানদারকে ভ্রাম্যমান আদালত জরিমানা

মেহেরপুরে বিদেশী সিগারেট জব্দঃ দোকানদারকে ভ্রাম্যমান আদালত জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
367 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারের সামনের জনি স্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিদেশী সিগারেট উদ্ধার করেন।

পরে ওই দোকান মালিক শাহাবুদ্দিন আহমেদকে ২০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি হাকিম আসাদুজ্জামান নুর।

সোমবার (২০ জুন), বেলা ২ টার সময় ওই দোকানটিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর।

এসময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে জব্দকৃত সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়

০ মন্তব্য

You may also like

মতামত দিন