Home » মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।

পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি সমস্যার সমাধান করেন এবং অন্যান্য বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি উপস্থিত সকলের উদ্দেশ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন