Home » মেহেরপুর পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকে সংবর্ধনা

মেহেরপুর পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকে সংবর্ধনা

কর্তৃক xVS2UqarHx07
216 ভিউজ

আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ

 

এএসএম অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক টোটন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির পরপর ৩ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার ৪ এপ্রিল-২০২৫ বিকেলে শালিকা স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট এএসএম সাইদুর রাজ্জাক টোটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক খাইরুল আনাম,নাসির উদ্দিন, রফিকুল ইসলাম,আলামিন মন্ডল প্রমুখ,পরে সেখানে পিপি এএসএম সাইদুর রাজ্জাককে ক্রেস্ট প্রদান করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন