Home » মেহেরপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন এমপি

মেহেরপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন এমপি

কর্তৃক xVS2UqarHx07
322 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন প্রতিবন্ধী বাচ্চারা যাতে মূলস্রোতে আসতে পারে তার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন সরকার। ইতিমধ্যে সারাদেশে বিভিন্ন স্থানে প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ভাতা চালু করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার দুপুরে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন কালে এ কথা বলেন। মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওবায়দুল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আর হীরা, মেহেরপুর পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, শহর সমাজসেবা সভাপতি আমিনুল ইসলাম খোকন।মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় ভাড়া পরিচালিত হয়ে আসছিল।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাসটি প্রতিষ্ঠা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন