Home » ঈদুল আজহার নামাজ কোথায় আদায় করবেন মেহেরপুরের বিশিষ্টজনেরা।

ঈদুল আজহার নামাজ কোথায় আদায় করবেন মেহেরপুরের বিশিষ্টজনেরা।

কর্তৃক ajkermeherpur
27 ভিউজ

ঈদুল আজহার নামাজ কোথায় আদায় করবেন মেহেরপুরের বিশিষ্টজনেরা।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে

ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান প্রথমবারের মতো মেহেরপুর পৌরসভার প্রধান ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন তার নিজ গ্রাম গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে ঈদের নামাজ আদায় করবেন।মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন মেহেরপুর পুরাতন ঈদগাহ মাঠে এবং সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ

হোসেন তার নিজ গ্রাম হিন্দা ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.

একেএম নজরুল কবীর তার নিজ গ্রাম গোপালপুরে এবং সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন সাহারবাটি আহলে হাদিস ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিন (তুহিন অরণ্য) প্রধান ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা গাংনী উপজেলা মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক(শাশ) নজরুল ইসলাম ও নারা ওশিশুনিযাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিন (তুহিন অরণ্য) প্রধান ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা গাংনী উপজেলা মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান নিজ গ্রাম রায়পুর ঈদগাহ মাঠে এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ উদ্দিন মনোহারপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আনন্দবাসে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান কোমরপুর ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেবেন।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন প্রধান জামাতে এবং সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা গোভীপুর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করবেন।

পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার মেহেরপুর পুরাতন ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন কারা অভ্যন্তরে, সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু পৌর ঈদগাহ মাঠে এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম পুরাতন ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা ও মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার খন্দকার পাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন পৌর ঈদগাহ মাঠে এবং আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম আমঝুপি শেখপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিস জামাতে অংশ নেবেন।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করবেন।

কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা শোলমারি নতুনপাড়া জামে মসজিদে, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন আমদহ ঈদগাহ মাঠে, জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলাম জুগিন্দা ঈদগাহ মাঠে, সাধারণ সম্পাদক আজিমউদ্দিন ময়ামারী ঈদগাহ মাঠে এবং সাবেক সম্পাদক সানোয়ার হোসেন সানু পৌর ঈদগাহ মাঠে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন