Home » গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত।

গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত।

কর্তৃক ajkermeherpur
37 ভিউজ

গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত।

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে বালুবাহী ট্রলির ধাক্কায় রেহান হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলের দিকে কসবা গ্রামের মাদ্রাসা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রেহান কসবা গ্রামের সাগর আলীর ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী আবু সামা ও লিহাজ উদ্দীন জানান, তিনটি ট্রলি বালু নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। রেহানসহ কয়েকজন শিশু ট্রলির পিছনে দৌড়াদৌড়ি করছিল। অসাবধানতাবশত শিশু রেহান গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা শিশুটিকে মৃত ঘোষণা করেন।গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন