Home » মেহেরপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু।

মেহেরপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু।

কর্তৃক ajkermeherpur
22 ভিউজ

মেহেরপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু।

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরজুড়ে মশক নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম চালু হয়।পৌরসভার কর্মচারীরা ফগার মেশিনের সাহায্যে শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে স্প্রে করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মশার উপদ্রব কমাতে বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এ মশক নিধন অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন