Home » গাংনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

গাংনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
20 ভিউজ

মেহেরপুরের গাংনী বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ৬০০ বোতল নিষিদ্ধ কেওড়া জল ও লক্ষাধিক টাকার ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাংনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন‌ মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

 

 

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের সনদ ছাড়া এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরির কারণে মো. জসিম হাওলাদারের নান্না বিরিয়ানী হাউসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছাড়া ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের কারণে মো. সোহাগ আলীর মেসার্স সোহাগ মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ বোতল নিষিদ্ধ কেওড়া জল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া প্রায় লক্ষাধিক টাকার ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করে দাতব্য চিকিৎসা কার্যক্রমের জন্য মেহেরপুরের সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো. মসিউর রহমান, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‍্যাব-১২-এর একটি দল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন