Home » গাংনীতে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার

গাংনীতে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
21 ভিউজ

গাংনীতে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।

শনিবার (১৮ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গাংনী উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালী গাংনী এলাকায় গাংনী-কাথুলী সড়কে জনৈক জিন্নাতের লিচু বাগানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় র‍্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানিয়েছে, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন