Home » গাংনী উপজেলায় ​এক কৃষকের ২ বিঘা জমির বাঁধা কপি বিষ প্রয়ােগে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

গাংনী উপজেলায় ​এক কৃষকের ২ বিঘা জমির বাঁধা কপি বিষ প্রয়ােগে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

কর্তৃক xVS2UqarHx07
484 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পোড়াপাড়া-জুগিন্দা গ্রামের মাঠে হাফিজুর রহমান নামের এক কৃষকের ২ বিঘা জমির বাঁধা কপি বিষ প্রয়ােগে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ হাফিজুর ইউনিয়নের গাঁড়াডােব গ্রামের বাসিন্দা।

বৃহষ্পতিবার দিবাগত রাতে আগাছানাশক বিষ প্রয়োগ করে ক্ষেত বিনষ্ট করে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজুর রহমান জানান,এনজিও থেকে ঋণ নিয়ে ২ বিঘা জমিতে কপি চাষ করেছিলাম। কপি বাঁধা শুরু হয়েছিল। এবং বিক্রির উপযােগি হয়ে উঠছিল। শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখি কপি ক্ষেতের ৮০ ভাগ পুড়ে মরে গেছে।

দৃর্বৃত্তরা বিষ প্রয়োগ করে কপির ক্ষতি করেছে বলে মনে হচ্ছে। আমার সাথে কারাে কােন বিরােধও ছিলোনা। কিন্তু কেন যেনাে এমনটি করলাে বুঝে উঠতে পারছিনা। ৬ মাস আগে কলা গাছ রোপন করেছিলেন। সে সময় দুর্বৃত্তরা কলাক্ষেত কেটে তছরুপাত করেছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন