Home » মেহেরপুর দরবেশপুরে স্যালোইঞ্চিন চালিত যানবাহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত

মেহেরপুর দরবেশপুরে স্যালোইঞ্চিন চালিত যানবাহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত

কর্তৃক xVS2UqarHx07
415 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা পুরাতন দরবেশপুরে লাটাহাম্বার (স্যালোইঞ্চিন চালিত যানবাহন) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত দশটার সময় বারাদী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে পুরাতন দরবেশপুর স্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নতুন দরবেশপুর গ্রামের রাজার ছেলে মোহাম্মদ নূর (২২) ও একই গ্রামের মোফাজ্জলের ছেলে শুভ (২২)।

খবর পেয়ে মেহেরপুরের ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদেরকে উদ্ধার করে মেহেরপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন