Home » গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কর্তৃক xVS2UqarHx07
22 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ই-জিপি টেন্ডারের নথিপত্র সংগ্রহ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং রোগীদের সঙ্গে কথা বলেন দুদক সদস্যরা। পাশাপাশি খাবারের মান ও হাসপাতালের পরিবেশও পর্যবেক্ষণ করা হয়।

অভিযানের তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক বুলবুল আহমেদ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন