Home » বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী, বিচ্ছিন্ন ঘটনায় দুর্বল করা যাবে না: কামরুল হাসান

বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী, বিচ্ছিন্ন ঘটনায় দুর্বল করা যাবে না: কামরুল হাসান

কর্তৃক xVS2UqarHx07
23 ভিউজ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে প্রধান অতিথি বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “বিএনপি হিমালয় পর্বতের মতো বিশাল ও শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশের অন্যতম বৃহৎ এই দলের শিকড় অত্যন্ত গভীরে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যে কোনো ভাটা পড়েনি। হিমালয় থেকে এক টুকরো বরফ খসে পড়লে যেমন হিমালয়ের বিশালত্ব কমে যায় না, তেমনি বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে বিএনপির শক্তি ও অবস্থানকে দুর্বল করা সম্ভব নয়। আমরা এখনো হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”

পিরোজপুর বিএনপি’র সভাপতি আতিয়ার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলমগীর খান ছাতু পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিন্টু আলীর সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন

সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পৌর বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সাধারণ সম্পাদক এডভোকেট এহান উদ্দিন মনা উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সাধারণ সম্পাদ মশিউর রহমান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন