Home » মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার, উদ্ধার মোবাইলে মিলল ১৩ জুয়ার আইডি

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার, উদ্ধার মোবাইলে মিলল ১৩ জুয়ার আইডি

কর্তৃক xVS2UqarHx07
137 ভিউজ

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার, উদ্ধার মোবাইলে মিলল ১৩ জুয়ার আইডি

 

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকা থেকে আল সাহাব (২২) নামে আরও এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি Samsung Galaxy A54 5G মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আল সাহাবের বাড়ি গাড়াডোব পুকুরপাড়া এলাকায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার গাড়াডোব এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত শুক্রবার ও রোববার মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

সেই মামলায় গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে আবারও অভিযান চালানো হয়। অভিযানে আল সাহাবকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, জব্দকৃত মোবাইল ফোনের প্রাথমিক বিশ্লেষণে অনলাইন জুয়ার বিভিন্ন চ্যানেলে লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ান মুদ্রায় অবৈধ ই-ট্রানজেকশনের তথ্যও মিলেছে। তার মোবাইলের চারটি ই-মেইল অ্যাকাউন্টে ১৩টি অনলাইন জুয়ার আইডির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আল সাহাবকে আদালতে পাঠানো হয়েছে।

মেহেরপুর ডিবি পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন