Home » মেহেরপুরে এক ভুয়া পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

মেহেরপুরে এক ভুয়া পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
333 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে সোহেল রানা (২৬) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্ব পুলিশের একটি টিম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার সাকেরদাহ উত্তরপাড়া থেকে তাকে আটক করে। আটক সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সোনাউল্লার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, গত ১০ মার্চ সোহেল রানা পুলিশ পরিচয়ে বারাদি বাজারে সবুজের গ্যারেজে ক্রয় করতে আসে। এ সময় মোটরসাইকেলটি চালিয়ে পরীক্ষা করার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মেহেরপুর থানায় একটা অভিযোগ করে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করে। আটককালে তার কাছে থেকে সাব-ইন্সপেক্টর ব্যাচ, পুলিশের পোশাক, পিস্তল কাভার, পুলিশ জ্যাকেট ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন