Home » মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে যৌথ বাহিনীর অভিযান।

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে যৌথ বাহিনীর অভিযান।

কর্তৃক xVS2UqarHx07
288 ভিউজ

আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ

 

সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ও জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগ এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয় মেহেরপুর জেলা ট্রাফিকের ইন্সপেক্টর ইসমাইল হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার ফিরোজ হোসেনের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান সহ সেনাবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন,অভিযান চলাকালীন সময়ে হেলমেট এবং গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৩২ টি মামলা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন