Home » মেহেরপুরে হেরোইন সেবন করার অভিযোগে  দুই যুবককে কারাদণ্ড 

মেহেরপুরে হেরোইন সেবন করার অভিযোগে  দুই যুবককে কারাদণ্ড 

কর্তৃক xVS2UqarHx07
321 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

হেরোইন সেবন করার অভিযোগে জিয়ারুল মন্ডল এবং তুফান খান নামের দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জিয়ারুল মন্ডলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। ১০০ টাকা জরিমানা এবং তুফান খানকে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত জিয়ারুল মন্ডল পিরোজপুর গ্রামের আজের মেম্বারের ছেলে এবং তুফান খান একই এলাকার এছারুল খানের ছেলে। এর আগে হেরোইন সেবন করার সময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ওই দুজনকে আটক করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে জিয়ারুল এবং তুফান আটক করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন