Home » মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠিত

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
18 ভিউজ

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

 

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-2 আসনের সংসদ সদস্য নাজমুহুদা, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জব্বারুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খানজাহান আলী, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম এবং পৌর সেক্রেটারি আহসানুল হক।

০ মন্তব্য

You may also like

মতামত দিন