Home » নারীদের পিংক বাসে ভাড়া কত, টিকিট কাটবেন কীভাবে?

নারীদের পিংক বাসে ভাড়া কত, টিকিট কাটবেন কীভাবে?

কর্তৃক xVS2UqarHx07
28 ভিউজ

নারী যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে বিশেষ বাসসেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। গোলাপি রঙের হওয়ায় এই বাসগুলো সাধারণ মানুষের কাছে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে। সম্পূর্ণ নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই বিশেষ বাসসেবা কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় মোট ১৪টি বাস নিয়ে এই সেবা চালু করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ পথে ১০টি বাস চলাচল করছে।

 

 

কীভাবে টিকিট কাটবেন, ভাড়া কত?

নারী যাত্রীদের কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ও ‘সহজ ডট কম’-এর যৌথ উদ্যোগে পিংক বাসে ই-টিকিট সুবিধা চালু করা হয়েছে। যাত্রীরা অনলাইনে আগেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

প্রতিটি বাস ও সংশ্লিষ্ট ডিপোর দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টানানো থাকবে।

 

 

ঢাকার পিংক বাসে দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত স্বাভাবিক বাসভাড়াই প্রযোজ্য হবে। আর চট্টগ্রামের পিংক বাসে দূরত্ব অনুযায়ী সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

ঢাকায় যেসব পথে চলবে পিংক বাস

 

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের তালিকা অনুযায়ী, ঢাকা শহরের মিরপুর, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, গাবতলী ও শ্যামলীর মতো ব্যস্ত এলাকাগুলোকে যুক্ত করে বিভিন্ন পথে পিংক বাস চলাচল করছে।

 

নতুন বাজার (কোকাকোলা)–মতিঝিল:

উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল হয়ে বাস চলাচল করবে।

 

তালতলা–মতিঝিল:

খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে যাবে।

 

ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও:

বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন ও সচিবালয় হয়ে জিপিও পর্যন্ত চলাচল করবে।

 

এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর–বিমানবন্দর পথেও পিংক বাস চলাচল করছে।

 

ঢাকায় চলাচলকারী ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং ৯টি দ্বিতল বাস রয়েছে।

 

নির্ধারিত বাসস্টপ: যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে নির্ধারিত বাসস্টপেই বাস থামানো হবে।

 

যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগীয় শহর এবং ঢাকার আরও বিভিন্ন সড়কে পিংক বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন