Home » মুজিবনগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

মুজিবনগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
23 ভিউজ

মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আজ সকাল ৯:৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলার আয়োজনে উপজেলা জামায়াতের মাদ্রাসার জমিতে এক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার পুরুষ ও মহিলা রুকন সম্মেলনটি উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসারের পরিচালনায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলী।

রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের উদ্যেশ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাও. তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মাহবুব উল আমল,জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইকবাল হুসাইন,জেলা বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন,জেলা মসজিদ মিশন সভাপতি মাও. আব্দুল মজিদ,মেহেরপুর পৌরসভা জামায়াতের আমির জনাব সোহেল রানা ডলার,উপজেলা জামাতের নায়েবে আমির মাও. ফিরাতুল ইসলাম নাইম।

রুকন সম্মেলনে প্রধান মেহমান মাননীয় সংসদ সদস্য বলেন রুকনরা হলো সংগঠনের মুল জনশক্তি। পড়াশোনা ও ইবাদতের মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। দেশ সেবা ও দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। সম্মেলন শেষে উপজেলা শাখার জমিতে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অর্থ কালেকশন করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন