Home » আলমপুরে মরহুম আব্দুল কাদের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আলমপুরে মরহুম আব্দুল কাদের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
33 ভিউজ

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের আলমপুরে উৎসবমুখর পরিবেশে মরহুম আব্দুল কাদের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় আলমপুর জাগরণী সংঘের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলায় অংশগ্রহণ করে কুতুবপুর ফুটবল একাদশ ও শ্যামপুর ফুটবল একাদশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাহিদুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামিম রেজা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল খয়ের ও দরবেশ ফড়াজিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ মোহাম্মদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, মরহুম আব্দুল কাদেরের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে এমন একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তিনি আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের জন্য আলমপুর জাগরণী সংঘের আয়োজকদের ধন্যবাদ জানাই। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু সাঈদ নিপুণ এবং পরিচালনায় ছিলেন মো. রিয়াজ।

 

স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মরহুম আব্দুল কাদেরের স্মৃতিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন