Home » গাংনীতে বাড়িতে অভিযান, সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাংনীতে বাড়িতে অভিযান, সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
78 ভিউজ

গাংনীতে বাড়িতে অভিযান, সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোছা. রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে গাংনী থানার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় রোকেয়া বেগমের (৪৫) বসতবাড়ির প্রবেশপথের ডান পাশে খড়ি রাখার ঘরে থাকা ভুট্টার খড়ির গাদার মধ্য থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ১,৩৫,০০০/- টাকা। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোকেয়া বেগম ইসলামপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন