Home » চুয়াডাঙ্গায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

চুয়াডাঙ্গায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

কর্তৃক xVS2UqarHx07
26 ভিউজ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) এক যুবককে আটক করেছে পুলিশ।

 

অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা, মেয়ের বাড়ি রামনগর থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে মেন্দের মাঠ এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

 

ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দামুড়হুদা মডেল থানায় এ বিষয়ে মামলা হয়েছে।

 

এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন