‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের ১০টি মসজিদের উন্নয়নে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মসজিদের জন্য ৩ লাখ টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে বরাদ্দের অর্থের কাগজপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা শাখার আমির মাওলানা সোহেল রানা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদগুলোর উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং বরাদ্দকৃত অর্থ নির্ধারিত কাজে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
