Home » মেহেরপুরে বিপুল পরিমাণ মাদক, ৯ লাখ টাকা, গুলিসহ বাবা-ছেলে আটক

মেহেরপুরে বিপুল পরিমাণ মাদক, ৯ লাখ টাকা, গুলিসহ বাবা-ছেলে আটক

কর্তৃক xVS2UqarHx07
12 ভিউজ

মেহেরপুরে বিপুল পরিমাণ মাদক, ৯ লাখ টাকা, গুলিসহ বাবা-ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্র সহ বাবা ফিরোজ হোসেন (৫৬), ছেলে আমানুল্লাহ আমানকে (২৭) আটক করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ সময় জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান যায়। এ সময় ফিরোজের স্বয়নকক্ষে তল্লাশী শুরু করে দলটি। তল্লাশীর এক পর্যায়ে তার স্বয়ন কক্ষের বিভিন্ন স্থান থেকে ৩শ ৭৩ পীচ ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, অ্যালকোহল মেশানো ফেন্সিডিলের বোতল, ৬৪ গ্রাম ভাং, দু’টি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে দলটি। পরে আটক করা হয় ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লহকে।

 

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিলো বলে অভিযোগ ছিলো। তারই ধারাবাহিকতায় এ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ। অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এ জেলায় যে কোন জায়গায় মাদক কেনা-বেচার কোন অবিযোগ থাকলে সাথে সাথেই জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

বলেন, মাদক আজ পুরো সমাজকে গ্রাস করছে। আসক্ত হচ্ছে তরুণ সমাজ। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেখানেই মাদক সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন