পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সকল অফিসার ও ফোর্সের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টায় মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপস্থিত সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ লক্ষ্য করা যায়।
প্রীতিভোজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসন এর জেলা প্রশাসক, র্যাব-৬ এর সিও, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
