Home » গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ

গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
325 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ রনি (১৮) নামের এক যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে গাংনী উপজেলার কাজীপুর ব্রিজ বাজারের অটো স্ট্যান্ডের সামনে থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। রনি কাজীপুর খন্দকারপাড়ার মৃত দুলাল হোসেনের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, কাজীপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান এর নেতৃত্বে এএসআই শরিফ আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ রনি নামের এক যুবককে আটক করে। আটককৃত রনির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন