Home » গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
15 ভিউজ

গাংনী সীমান্তে চায়না পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

 

মেহেরপুরের গাংনীতে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার তেঁতুলবাড়ী বিওপির সীমান্তের তেঁতুলবাড়ীয়া  হাঁটপাড়া এলাকার একটি জঙ্গলের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলবাড়ী বিওপির টহল দলের ৬ জন সদস্য তেঁতুলবাড়ি হাঁটপাড়া এলাকায় অভিযান চালায়।এসময় সীমান্তের মেইন পিলার ১৪০ এর ৫ এস সংলগ্ন  শূন্য রেখার একটি  জঙ্গলের ভেতর থেকে (যাহার জিআর নাম্বার ৬৮৭৪৫৪ মানচিত্র ৭৯ এ/৯)  পরিত্যাক্ত অবস্থায় ১টিপিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

 

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো: সাইদুর রহমান বলেন,উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তের হাট পাড়া এলাকায় অভিযান চালিয়ে   মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালগুলো আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন