Home » গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায়।

গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায়।

কর্তৃক xVS2UqarHx07
321 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ (৪) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। একই সাথে এসব ইটভাটার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া।

 

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। সরকারী আদেশ অমান্য করায় ভাটপাড়ার রিপন ব্রিকস থেকে দুই লাখ টাকা, কসবা হিরা ব্রিকস থেকে দুই লাখ টাকা ও মহিষাখোলা টু স্টার ব্রিকস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন। এসময় সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি টিম

০ মন্তব্য

You may also like

মতামত দিন