Home » মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
322 ভিউজ

নিজস্ব প্রতিবেদক’

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে সদর উপজেলার কুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মেয়াদবিহীন, মানসম্পন্ন নয়,খাবারের সাথে বিভিন্ন খেলনা,নমুনা টাকার বান্ডেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কুরবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়। সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে গাড়াবড়ীয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে মহিরলের নিকট থেকে এসব অনিরাপদ খাদ্য সামগ্রী নিরাপদ খাদ আইন ২০১৩ অনুযায়ী জব্দ করা হয়।এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন