Home » গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে মৌমাছির কামড়ে এক কৃষক আহত হয়েছেন

গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে মৌমাছির কামড়ে এক কৃষক আহত হয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
389 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে মৌমাছির কামড়ে আব্দুর রশীদ (৪৮) নামের এক কৃষক আহত হয়েছেন। আহত রশীদ হাড়িয়াদহ গ্রামের মৃত খেদের আলীর ছেলে।

শনিবার দুপুরে হাড়িয়াদহ গ্রামের কইকুড়ির মাঠে ঘাস কাটতে গিয়ে রশীদ মৌমাছির কামড়ের শিকার হয়। স্থানীয়রা জানান,রশীদ শনিবার দুপুরের দুপুরের একটি পুকুরপাড়ের ঝোপের পাশে ঘাস কাটছিলেন। এসময় একটি মৌচাকে তার শরীর স্পর্শ করলে,মৌমাছির কামড়ের শিকার হয়। এসময় মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি দেখা দেয়ায়,সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার। বর্তমান তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন