Home » মেহেরপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ

মেহেরপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ

কর্তৃক ajkermeherpur
136 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলি সড়ক থেকে শুরু করে বিভিন্ন সড়কে এই গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগের সময় মাসুদ অরুণের ধানের শীষের প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সহ-সভাপতি বাবু সাবের, সাংগঠনিক সম্পাদক শিমুল বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক সামিউল ইসলাম লিজন এবং সদস্য সচিব নওফেল আহমেদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন