Home » গাংনীতে শেখ রাসেল দিবস পালিত ও বর্ণাঢ্য র্র্যালি অনুষ্ঠিত

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত ও বর্ণাঢ্য র্র্যালি অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
337 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা ও শেখ রাসেল এর জীবনী নিয়ে ভিডিও শাে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়ােজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর ২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী,গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক হাজী মহাম্মদ শফি কামাল পলাশ,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাজ রাজা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন