Home » বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আনিসুজ্জামান নামের এক বৃদ্ধ গুরুতর আহত

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আনিসুজ্জামান নামের এক বৃদ্ধ গুরুতর আহত

কর্তৃক xVS2UqarHx07
336 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আনিসুজ্জামান (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত।

শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে আনিস উদ্দিন রাস্তার পাশে দাঁড়িয়েছিল এসময় বেপরোয়া গতিতে একটি মোটর সাইকেল আনিস উদ্দিনকে সজোরে ধাক্কা মারে। এতে আনিস উদ্দিন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আনিস উদ্দিন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন