Home » মেহেরপুরে ২ গ্রাম হেরোইনসহ মুহিত নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ

মেহেরপুরে ২ গ্রাম হেরোইনসহ মুহিত নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
407 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের ক্যাশব পাড়ায় ২ গ্রাম হেরোইনসহ মুহিত নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছ মেহেরপুর সদর থানা পুলিশ।শুক্রবার সকালের দিকে ক্যাশবপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুহিত মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার সুমন মন্ডল এর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এএসআই ইব্রাহিম এর নেতৃত্বে ক্যাশবপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

মতামত দিন